×

রাজশাহী

দিন-রাত লোডশেডিং, অতিষ্ঠ গোমস্তাপুর

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম

দিন-রাত লোডশেডিং, অতিষ্ঠ গোমস্তাপুর

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনের পাশাপাশি রাতেও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় বাড়ছে মানুষের দুর্ভোগ।

জানা গেছে, দিন-রাত মিলিয়ে ৬ থেকে ৭ বার বিদ্যুৎ টানা হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে ৬ থেকে ৭ ঘন্টাই বিদ্যুৎ থাকছে না, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। এক থেকে দুই ঘন্টা বিদ্যুৎ সরবার করার পর এক ঘন্টা বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখা হচ্ছে।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে, অত্যধিক গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেলেও সে অনুযায়ী বরাদ্দ পাচ্ছে না তারা। ফলে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

উপজেলার রহনপুর ইউনিয়নের পল্লী বিদ্যুতের গ্রাহক শাহিন আলম জানান, কয়েক দিন ধরেই লোডশেডিং বেড়েই চলেছে। দিন-রাত ৯ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। একদিকে তীব্র গরম অন্যদিকে লোডশেডিং রাতের অর্ধেকই বিদ্যুৎ থাকে না। ফলে ছেলে মেয়ে নিয়ে ঘুমাতে পারি না। বৃদ্ধ মা-বাবা রাতের বেলায় বাইরে হাত পাখা নিয়ে বসে থাকে। তিনি দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাইরিয়ার রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের আইপিএসের ব্যাটারী চার্জ ঠিকমত না হওয়ায় ওয়ার্ড গুলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করা যাচ্ছে না। ফলে রোগীরা চরম দুর্ভোগ পড়ছে।

লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে নেসকো গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিদ হাসান জানান, গোমস্তাপুর উপজেলা ও নাচোল উপজেলার মিলে নেসকোর গ্রাহক প্রায় ৪৭ হাজার গত রবিবার (৩০ আগস্ট) বিদ্যুতের চাহিদা ছিলো ১০ মেগাওয়াট। পাওয়া গেছে ৭ মেগাওয়াট। প্রায় ৬ থেকে ৭ ঘন্টা লোডশেডিং থাকছে।

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুতের নাচোল জোনাল অফিসের ডিজিএম মো. গোলাম সারওয়ার মুর্শেদ জানান, গোমস্তাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় ১৩ হাজার। গত রবিবার (৩০ আগস্ট) বিদ্যুতের চাহিদা ছিলো ৬.৫ মেগাওয়াট। পাওয়া গেছে ২.৫ মেগাওয়াট। রবিবার প্রায় ৮ ঘন্টা লোডশেডিং ছিলো। তিনি আরো জানান, এই লোডশেডিং এর সমস্যা প্রায় মাস খানেক থেকেই চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকানের সব

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকানের সব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App