×

রাজশাহী

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

রাজশাহীর আড়ানী ও আব্দুলপুর রেলস্টেশনের মধ্যবর্তী একাধিক স্থানে রেললাইনে ত্রুটি দেখা দেওয়ায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দ্রুত মেরামত কাজ শেষ হওয়ায় আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আড়ানী ও আব্দুলপুর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের কয়েকটি স্থানে ফাটল ও ত্রুটি দেখা দেয়। এতে নিরাপত্তার স্বার্থে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ বিভিন্ন গন্তব্যের কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে নির্ধারিত সময়ে যাত্রা করতে না পেরে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে আড়ানী-আব্দুলপুর রেলপথের কয়েকটি স্থানে পুরোনো লাইনে ত্রুটি দেখা দেয়। খবর পাওয়ার পরপরই রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেন।

আড়ানী-আব্দুলপুর অংশটি রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের অন্যতম সংযোগস্থল। এই পথে নিয়মিত একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করায় রেললাইনে ত্রুটি দেখা দেওয়ার প্রভাব পড়ে পুরো রুটের ট্রেন চলাচলে।

দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর রেলওয়ের শ্রমিক ও প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে সক্ষম হন। এরপর পর্যায়ক্রমে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

তবে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচিতে সাময়িক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, রেললাইনে ত্রুটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মেরামতের উদ্যোগ নেওয়া হয়। যাত্রী ও ট্রেনের নিরাপত্তার কথা বিবেচনা করে ত্রুটিপূর্ণ অংশ দিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

তিনি বলেন, রেলওয়ের প্রকৌশলী ও শ্রমিকরা দ্রুততার সঙ্গে মেরামত কাজ সম্পন্ন করেছেন। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের পর পর্যায়ক্রমে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনাও এড়ানো সম্ভব হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App