×

রাজশাহী

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা, আহত সেই নারীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা, আহত সেই নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগম মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাট যাচ্ছিলেন আব্দুল বারী ও তার স্ত্রী। তাদেরকে বহনকারী গাড়িটি গোপীনাথপুর এলাকায় এলাকায় পৌঁছালে ওই নারী দৌড় দিয়ে সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়।

এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী এবং ওই নারী আহত হন। পরে পুলিশের গাড়িতে করে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। আহত নারীকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App