×

রাজশাহী

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়। রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে গত দুই দিন বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব মো. নজরুল ইসলাম হেলাল জানান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। পরে বিরোধের অবসান হলে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, গাড়ি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না, এ ধরনের বিরোধ আলোচনার টেবিলে বসেই সমাধান করতে হবে।

নজরুল ইসলাম হেলাল বলেন, গতকাল থেকে চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী মহোদয় বিভাগীয় কমিশনারকে অবহিত করেছেন। বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলার পর তারা বাস চলাচল স্বাভাবিক করেছেন। কেউ বাস চলাচলে বাধা দিলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আগামী দুই-তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে।ওই বৈঠকে দূরপাল্লার বাস চলাচল নিয়ে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার রুটে চলাচলকারী কোনো বাসে কোনো সমিতি বা সংগঠন হস্তক্ষেপ করতে পারবে না-এমন বিধান নীতিমালায় রাখার দাবি জানাবেন তিনি। পূর্বঘোষিত কর্মসূচির বাইরে গিয়ে কোনো সমিতি অন্য কোনো পরিবহনের বাসে বাধা দিলে বা চলাচল বন্ধ করলে তাদের কার্যক্রম স্থগিতের মতো সিদ্ধান্ত রেজুলেশনে রাখার প্রস্তাব করা হবে বলেও জানান তিনি।

ছবি: সংগৃহীত

পরিবহনসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে পৌঁছানোর পর আটকে দেওয়ার অভিযোগ ওঠে। সংশ্লিষ্টদের দাবি, তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি থামিয়ে যাত্রীদের অন্য একটি বাসে তুলে দেয়। পরে রাব্বি পরিবহনের বাসটি নাটোরে রেখে দেওয়া হয়। এর জেরে পাল্টা পদক্ষেপ হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। পরে নাটোরে রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতেও তুহিন পরিবহনের বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

এরই মধ্যে শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে দেওয়ার খবর আসে। এর প্রতিবাদে রাজশিয়া থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি পরিবহন মালিকপক্ষের। এতে সকাল থেকে রাজশাহী বাস টার্মিনালে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এসে বিপাকে পড়েন। পরে বেলা ১২টার দিকে বাস চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যাত্রী হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নজরুল ইসলাম হেলাল বলেন, দূরপাল্লার বাসের অনেক যাত্রী নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে বিমানসহ বিভিন্ন পরিবহনে দেশের বাইরে যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় তাদের অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। এ ধরনের ঘটনা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের স্বার্থে ভবিষ্যতে কোনো পক্ষ যেন ইচ্ছামতো বাস চলাচল বন্ধ করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App