×

রাজশাহী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ কবিতা খাতুন (৩১) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন তার স্বামী মো. বিপ্লব হোসেন (৩৭)।

বুধবার (১৪ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগর হাড্ডিপট্টি মহল্লায় এই অভিযান পরিচালিত হয়।

এসব তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, অভিযানে ১০ পিস ইয়াবা ও মাদকবিক্রির নগদ ১ হাজার ৯৬০ টাকাসহ কবিতা নামে একজন নারীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে টের পেয়ে তার স্বামী তাকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App