×

রাজশাহী

রহনপুর পৌরসভায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

রহনপুর পৌরসভায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

ছবি: ভোরের কাগজ

ডেঙ্গু প্রতিরোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় সচেতনতামূলক লিফলেট  বিতরণ করা হয়েছে। রহনপুর পৌরসভার আয়োজনে রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী ৯ টি ওয়াডে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার, সড়কের মোড় ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট তুলে দেওয়া হয়।

এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেন।

বিতরণ করা লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও দীর্ঘ সময় পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে রোগটি ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এ জন্য বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিত্যক্ত জায়গা নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন।

পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করা গেলে মশার বংশবিস্তার কমানো সম্ভব। এমন সচেতনতা তৈরির লক্ষ্যেই সাধারণ মানুষের কাছে সরাসরি প্রতিরোধবিষয়ক বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মসূচির আয়োজকেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও রহনপুর পৌর সভার প্রশাসক মুঃ জিল্লুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করার মাধ্যমে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচার নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দিল বিএনডব্লিউএলএ

নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচার নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দিল বিএনডব্লিউএলএ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App