চাকুরিচ্যুত পুলিশ সদস্যের কাছে মিলল ৮০০ ইয়াবা
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
পাবনার আমিনপুর থানা এলাকার কাজিরহাট স্পীড বোট ঘাট থেকে ৮০০ শত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক চাকুরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার দিকে কাজিহাট ঘাট থেকে তাঁকে আটক করে পুলিশ পরিদর্শক (এসআই) মিজান।এ সময় তার কাছ থেকে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।
আটক চাকুরিচ্যুত পুলিশ সদস্য সোহেল রানা শিহাব সে আমিনপুর থানা এলাকার ত্রিমোহনী গ্রামের আবু বক্কারের ছেলে।জানা যায় পুলিশে কর্মরত অবস্থায় ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে চাকুরিচ্যুত করা হয়।
আটক সোহেল রানা সিহাব তার মাদক ব্যবসার কথা নিজে স্বীকার করেন এবং আমিনপুর থানা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম প্রকাশ করেন।তিনি বলেন আমিতো ছোট চালান নিয়ে আসি এ এলাকার অনেক বড় ব্যবসায়ী আছেন তারা রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় ৪০/৫০ লক্ষ টাকার চালান নিয়ে এসেও ব্যবসা করছে।
এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ পরিদর্শক এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি টিম কাজীহাট স্পীড বোট ঘাটে অবস্থান করেন। তথ্যের বিবরণ অনুযায়ী পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে জনসম্মুখে পথরোধ করেন।
একপর্যায়ে আটক সোহেল রানা শিহাব শিকার করেন তার কাছে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে।পরবর্তীতে তার কাছ থেকে ৮ শত পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটক আসামির জবানবন্দীতে অনেক তথ্যই পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতে কাজ শুরু হয়েছে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ী যে দলের পরিচয় ধারিই হোক না কেন সকলকেই গ্রেপ্তার করা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
