×

রংপুর

তিস্তায় পানি স্বাভাবিক: আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৪৫ পিএম

তিস্তায় পানি স্বাভাবিক: আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর

ছবি: সংগৃহীত

তিস্তায় পানি স্বাভাবিক রয়েছে তাই বন্যার শঙ্কা নেই। তিস্তা পাড়ের মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র বলছে, শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৪০ সেন্টিমিটার। 

যা বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। সকাল ৯টায় ৫১ দশমিক ৪০ সেন্টিমিটার (৭৫ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। 

ভারতের বাঁধ ভেঙে যাওয়ার কারণে তিস্তাপাড়ের হাজারও মানুষ আতঙ্কে দিন পার করছেন। উজানের ঢল যে কোনো সময় নীলফামারী ও লালমনিরহাটে প্রবেশ করে বন্যার সৃষ্টি হতে পারে এমন শঙ্কায় নির্ঘুম রাত পার করছে। 

আরো পড়ুন: তলিয়ে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে বলছেন, ভারতের বাঁধ ভেঙে তিস্তা নদীতে বন্যা শুরু হবে। তাই দুদিন ধরে আতঙ্কে আছি। তবে আজ (শুক্রবার) এলাকায় মাইকিং-এ বলা হয় বন্যার শঙ্কা নেই। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, তিস্তার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচে রয়েছে। প্রায় ২৫ দিনে গড়ে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তাপাড়ের মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এজন্য জনপ্রতিনিধি এলাকায় মসজিদ মন্দিরের মাধ্যমে মাইকিং করে বলা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App