×

রংপুর

গৃহবধূ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Icon

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম

গৃহবধূ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় বহুল আলোচিত গৃহবধূ দীপালী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আদিব আলী এ রায় দেন। এ সময় মামলার অন্য ৪ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় গৃহবধূ দীপালী দেব সিংহ। নিখোঁজের ৩ দিন পর উপজেলার দক্ষিণ হলদিবাড়ি এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দীপালীর দেবর নির্মল দেব সিংহ।

তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি ওসমান আলী ও আসামি রবিউল ইসলাম নামের দুইজনকে মৃত্যুদণ্ড এবং অন্য চার আসামিকে খালাস দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকায়!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App