×

রংপুর

করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৪

Icon

স্বপন কুমার দে, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লালমনিরহাট-বুড়িমারী রেল সেকশনেের বুড়িমারী ও পাটগ্রাম স্টেশনের মধ্যবর্তী আলাউদ্দিন নগড় সাব-রেলস্টেশনের মসজিদে সন্ধ্যায় নামাজ শেষে রেললাইনের উপরে বসে সারাদিনের দিনমুজুরীর টাকা ভাগভাগি করছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা বগুড়াগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন ঘটনাস্থলেই নিহত হন।

আরো পড়ুন: শিশু মুনতাহা হত্যা: ৪ জন রিমান্ডে

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)। এরা সবাই পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগড় (বুড়া বাউড়া) এলাকার বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, বিকেলে আলাউদ্দিন নগর এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। সেই সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেন আসার শব্দ টের পাননি। ফলে মুহূর্তের মধ্যেই ট্রেনে কাটা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সবাই মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App