×

রংপুর

জামিন পেলেন সাবেক এমপি দবিরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

জামিন পেলেন সাবেক এমপি দবিরুল

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। জমি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফেরদৌস হাসান। তিনি বলেন, তার জামিন মঞ্জুর হয়েছে। মুক্তি পেতে কোনো বাধা নেই।

গত ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদালতে মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছে প্রায় ৭১ একর জমি ক্রয় করে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যবসায়ী। পরে ওই জমিতে পতিষ্ঠানের কাজ করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয় আসামিরা। পরবর্তীতে জমি উদ্ধারে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় ওই ব্যবসায়ীর কাছে। টাকা না দিলে প্রাণ নাশের হুমকিও দেয় সাবেক এমপি দবিরুলসহ তার লোকজন।

ওই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুলকে প্রধান আসামি করা হয়। এছাড়া দবিরুলের সহযোগী ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীও এ মামলার আসামি।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে তার ছেলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন। 

আরো পড়ুন : কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App