×

রংপুর

বাজার ঘুরে পণ্যের দর নিয়ে সারজিসের স্ট্যাটাস, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

বাজার ঘুরে পণ্যের দর নিয়ে সারজিসের স্ট্যাটাস, যা লিখলেন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম আজ (শুক্রবার ৬ ডিসেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজারঘুরে দেখেছেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের দরদাম করেন এবং সেখানকার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, আমার এসএসসি শেষ করার পূর্ব পর্যন্ত স্কুলে যতদিন ছিলাম ততদিন পুরো বাড়ির বাজার করার দায়িত্ব ছিল আমার। অনেক দিন পর মন খুলে পুরো বাজার ঘুরলাম। দামদর করলাম।

আলুর দাম বেশি উল্লেখ করে স্ট্যাটাসে সারজিস আলম আরো লিখেছেন, বাকি সব ঠিকঠাক মনে হয়েছে আপাতত। ডিম, মাছ, মুরগির দাম আগের চেয়ে কমেছে। শীতকালীন নতুন অনেক শাক-সবজি বাজারে এসেছে।

আরো পড়ুন: বাংলাদেশের মানুষ ভারতকে আর সেই সুযোগ দেবে না: সমন্বয়ক সারজিস

সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক লিখেছেন, গ্রামই আমার কমফোর্ট জোন, বুক ভরে নিশ্বাস নেয়ার জায়গা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৪৭ হাজারেরও বেশি লাইক ও মন্তব্য করেছেন প্রায় দুই হাজার পাঠক। 

মাজহারুল ইসলাম নামে একজন লিখেছেন, ভাইজান সারাদেশে দাম কমাতে হবে।

মোহাম্মদ রবিউল ইসলাম লিখেছেন, এগিয়ে যান ভাই এ রকম সুন্দর সুন্দর কাজের মাধ্যমে। আমরা সবসময় আপনার পাশে আছি। আমরা বাঙালিরা হার মানতে রাজি না।

আবু সাঈদ মিয়া লিখেছেন, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই।

সাজ্জাদ নামে আরেকজন লিখেছেন, সবসময় এভাবেই মনিটরিং করা হোক। তাহলেই বাজার স্থিতিশীল থাকবে, ইনশাআল্লাহ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App