×

রংপুর

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গণমাধ্যমকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

 স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই দুজন মারা যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App