×

রংপুর

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথা কাটাকাটির একপর্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দুইজন ঘটনাস্থলেই মারা যান, আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আরো পড়ুন : খুলনায় আদালত চত্বরে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা

এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

আখাউড়া রেলওয়ে স্টেশন উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

ফটিকছড়িতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App