×

রংপুর

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা

ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবনা রায় রহিমাপুর চাকলা গ্রামে বসবাস করেন। ওই দম্পতির বড় ছেলে সুবেন চন্দ্র রায় পুলিশের এএসআই হিসেবে জয়পুরহাটে ও ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে কর্মরত আছেন।

আরো পড়ুন : সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

স্থানীয় দিপক রায় জানান, তিনি দীর্ঘদিন ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কাজ করেন। প্রতিদিনের মতো আজ রোববার সকালে বাড়ির গেটের সামনে এসে ডাকাডাকি করেন তিনি। তবে কোনো সাড়া-শব্দ না  পেয়ে গ্রামের কয়েকজন বাসিন্দাসহ মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনের গলাকাটা লাশ দেখতে পান।

সকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App