×

রংপুর

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর

ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বিয়ের দিনেও নাগরিক দায়িত্ব পালনের উদাহরণ স্থাপন করেছেন মো. সামিউল ইসলাম (৩২)। বিয়ের আনুষ্ঠানিকতায় যাওয়ার আগে তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন সামিউল। ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আগে ভোট, পরে বিয়ে।”

আরো পড়ুন : শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

সামিউল ইসলাম উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মনজুরুল ইসলামের ছেলে। জীবনের গুরুত্বপূর্ণ এই দিনের মধ্যেও ভোট দেওয়া নিয়ে নিজের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। প্রতিজ্ঞা করেছিলাম আগে ভোট দেব, তারপর বিয়ে করব। জীবনে প্রথমবারের ভোট দিলাম আমি।”

শেরওয়ানি ও পাগড়ি পরা নতুন বরকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হতে দেখে স্থানীয় ভোটার ও প্রতিবেশীদের মধ্যেও উৎসাহ দেখা যায়। তাঁদের ভাষ্য, “সামিউল সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। তাঁর মতো যুবককে দেখে আমাদের ভোট দেওয়ার উৎসাহ ও দায়িত্ববোধ বাড়ল।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App