×

রংপুর

কুড়িগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

Icon

সেকেন্দার আলী বাবলু,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

কুড়িগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ছবি: কাগজ প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন বেগম ওই গ্রামের বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা নাসরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে স্বামী-স্ত্রী সেহরি খাওয়ার পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে স্বামী নুর আলম পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App