×

রংপুর

লালমনিরহাটে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু

Icon

সেকেন্দার আলী বাবলু,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

লালমনিরহাটে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু

ছবি: কাগজ প্রতিবেদক

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে লালমনিরহাটে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। 

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে ফকিরের তকেয় বাজারে স্বল্পমূল্যে বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে।

এখানে গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকা, বয়লার মুরগি ১৫০ টাকা, দুধ ৫০ টাকা লিটার, ডিম ৩০ টাকা হালি এবং মাছও বিক্রি করা হচ্ছে তুলনামূলক কম দামে। ফলে সাধারণ ক্রেতারা কম দামে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। 

তাদের মতে, রমজান মাসে এমন উদ্যোগ গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।

দেউতিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর উদ্দিন মাস্টার জানান, সপ্তাহে শনিবার ও সোমবার ব্যতীত বাকি পাঁচ দিন এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতিদিন একটি গরু জবাই করে বিক্রি করা হয় এবং প্রায় ৫০০ কেজি মুরগিসহ অন্যান্য পণ্যও বিক্রয় করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App