×

রংপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পঞ্চগড়ে ঈদের নামাজ

Icon

এ রায়হান চৌধুরী, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পঞ্চগড়ে ঈদের নামাজ

ছবি: কাগজ প্রতিবেদক

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পঞ্চগড়েও অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। ১৯ তারিখ সন্ধ্যায় সৌদি আরবে চাঁদের দেখা মিললে সেই দেশে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও এই ঈদ উদযাপন করা হয়। 

জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জনৈক আব্দুল্লাহ এর বাড়ির ছাদের উপরে এই ঈদের নামাজের আয়োজন করা হয়। সেই ঈদের জামাতে একই এলাকার ১০-১২ টি পরিবার অংশগ্রহণ নেন। ঘুঝারিপাড়া জামে মসজিদের ইমাম ক্বারি মোঃ সোহেল রানার ইমামতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়। 

সরজমিনে গিয়ে হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামে আব্দুল্লাহ এর সাথে কথা বললে তিনি জানান, আমরা এই ১০-১২ পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ২০১৮ সাল থেকে ঈদের নামাজ আদায় করি এবং ঈদ উদযাপন করে আসছি। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App