×

রংপুর

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি: কাগজ প্রতিবেদক

লালমনিরহাট ঝড়ে ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন মিন্টু (৫০) নামে এক ব্যক্তির  মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর মুন্সিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন মিন্টু ওই এলাকার বাসিন্দা আকিমুদ্দিন ছেফার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঝড়ো আবহাওয়ার কারণে বাড়ির পাশের একটি গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ঝুঁকি এড়াতে শাহাদাত হোসেন মিন্টু নিজেই গাছের ডাল কাটতে শুরু করেন।

একপর্যায়ে তিনি অসাবধানতাবশত ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরানোর চেষ্টা করলে তাতে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, তিনি একজন ভদ্র, সামাজিক ও সক্রিয় ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ভোরের কাগজ সাংবাদিক কে  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঝড়ে গাছের ডালসহ বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টুর মৃত্যু হয়।”

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন স্থানীয়রা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App