×

রংপুর

সিন্ধুরমতী মেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

Icon

সেকেন্দার আলী বাবলু, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম

সিন্ধুরমতী মেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলার সীমান্তে লালমনিরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী সিন্ধুরমতী মেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলার সীমান্তে লালমনিরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী সিন্দুরমতী দিঘির পাড়ে আসন্ন মেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সিন্দুরমতী সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান। অতীতে অব্যবস্থাপনার কারণে এখানে নানা ধরনের অরাজকতা সৃষ্টি হতো, এমনকি জুয়ার আসরও বসতো। তবে আসন্ন মেলাকে কেন্দ্র করে এবার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মকহ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি অরো বলেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেন, সে লক্ষ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছ

এ সময়  লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান,  রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মননিতা দাস সহ  প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App