×

রংপুর

ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম

ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে ববিতা বেগম (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কাটা একটি পুরুষাঙ্গও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকার আমলাগাছী সড়ক সংলগ্ন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ববিতা বেগম উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার বাসিন্দা এবং হারুন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ঘরের ভেতর বিছানার ওপর ববিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি কাটা পুরুষাঙ্গ উদ্ধার করা হয়।

তবে ঘটনার সময় নিহতের স্বামী হারুন মিয়াকে বাসায় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App