×

রংপুর

গঙ্গাচড়ায় ডুবে যাচ্ছে শত একর বোরো ধান, ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

Icon

মজিদ কাজল, গঙ্গাচড়া (রংপুর) থেকে

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

গঙ্গাচড়ায় ডুবে যাচ্ছে শত একর বোরো ধান, ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পানি নিষ্কাশনের একটি গুরুত্বপূর্ণ ড্রেন বন্ধ করে দেওয়ায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২০০ একর জমির বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মর্ণেয়া ইউনিয়নের বড় রুপাই গ্রামে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাড়ি নির্মাণের উদ্দেশে ড্রেনের মুখ মাটি দিয়ে ভরাট করে দেন। ফলে উজানের পানি নামতে না পেরে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জমে যায়। ইতোমধ্যে কিছু ধানক্ষেত পানিতে ডুবে পচতে শুরু করেছে।

ভুক্তভোগী কৃষকরা জানান, প্রায় তিন মাস আগে জলাবদ্ধতার আশঙ্কা উল্লেখ করে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে চলতি বোরো মৌসুমে প্রায় ৩ কোটি টাকার ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

আরো পড়ুন : দুইদিন ধরে চলছে ৮ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

ক্ষতিগ্রস্ত কৃষক সিরাজুল ইসলামসহ শতাধিক চাষি অভিযোগ করেন, বড় রুপাই গ্রামের কয়েকজন ব্যক্তি সম্প্রতি ৯৩০ দাগের ৩৮ শতক জমি কিনে তা ভরাট করেন। এতে পাকা সড়কের বক্সকালভার্টের মুখ বন্ধ হয়ে যায় এবং পানি চলাচল বন্ধ হয়ে পড়ে। গত সপ্তাহের বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ হয়ে প্রায় ২ বর্গকিলোমিটার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

কৃষক জানান, গত ডিসেম্বরেই কালভার্টের মুখ বন্ধ করা হয়েছিল। বিষয়টি জানিয়ে ১১ জানুয়ারি তারা প্রশাসনের কাছে আবেদন করেন। কিন্তু প্রায় তিন মাসেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এখন তার ভয়াবহ ফল ভোগ করতে হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত জমির মালিক আব্দুস সবুর, জাহাঙ্গীর, ছাইদুল ও নয়া মিয়া দাবি করেন, পানি নিষ্কাশনের জন্য দ্রুতই কালভার্টের মুখ খুলে দেওয়া হবে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষকরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, নইলে তাদের বছরের পরিশ্রম ও বিনিয়োগ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App