×

রংপুর

প্রেমিকার জন্য এএসপি সাজতে গিয়ে ধরা রাজমিস্ত্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

প্রেমিকার জন্য এএসপি সাজতে গিয়ে ধরা রাজমিস্ত্রি

ছবি: সংগৃহীত

প্রেমিকার কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়েছেন এক যুবক। পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পরিচয়ে প্রেম করলেও ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে তিনি পুলিশের হাতে আটক হন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং দোকান থেকে মোস্তাফিজুর রহমান (৩০) নামের ওই যুবককে আটক করে পুলিশ। তিনি নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর নিজেকে এএসপি পরিচয় দিয়ে একটি প্রিন্টিং দোকানে পুলিশের আইডি কার্ড তৈরির অর্ডার দেন। কার্ড হাতে পাওয়ার পর তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে নিজেকে এএসপি পরিচয় দিয়েছিলেন। এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কিছু ছবি দেখিয়ে নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করার চেষ্টা করেন। তবে প্রেমিকা পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা তৈরি করতে রংপুরে আসেন।

তিনি আরো জানান, এ উদ্দেশ্যে তিনি দিনাজপুর থেকে এসে নগরীর একটি হোটেলে অবস্থান করছিলেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, আটক ব্যক্তির পরিবার জানিয়েছে, তিনি গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে জালিয়াতির অভিযোগে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App