×

রংপুর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সহদর ভাইয়ের

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সহদর ভাইয়ের

ফাইল ছবি

মধ্যরাতে রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় (দোলা পাড়া) এলাকার মো. তরিকুল ইসলাম (বাবু)র দুই ছেলে সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। আহত ব্যক্তি একই এলাকার স্টার্লিংয়ের ছেলে মো. হোসেন (১০)।

স্থানীয়রা জানান, নীলফামারীগামী একটি বেপরোয়া ড্রাম ট্রাক পিছন থেকে তিনজন পথচারীকে ধাক্কা দেয়। এতে দুই সহোদর ভাই ঘটনাস্থলেই নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নীলফামারী থানা-পুলিশ জানায়, এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App