×

রংপুর

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম

রমেকে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

ছবি : সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) হাম-সদৃশ উপসর্গ নিয়ে ভর্তি থাকা সাত মাস বয়সী তানজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত এক মাসে এই হাসপাতালে এ ধরনের উপসর্গে এটিই প্রথম মৃত্যু।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়। তানজিদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তালমাটি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

রমেকের শিশু বিভাগের প্রধান ডা. আয়েশা সুলতানা শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে প্রায় ১২ থেকে ১৪ দিন ভর্তি ছিল। পরে শরীরে র‌্যাশ দেখা দিলে ১৫ এপ্রিল তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। শুরু থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

শিশুটির মা তিথি মনি জানান, ঈদের দুই দিন পর নিউমোনিয়ার আশঙ্কায় প্রথমে লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুনরায় অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এভাবে দুই-তিনবার ভর্তি করতে হয়। পরে পয়লা বৈশাখের দিন আবার হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশু বিশেষজ্ঞ না থাকায় যথাযথ চিকিৎসা পাওয়া যায়নি। অবস্থার অবনতি হলে অক্সিজেন দিয়ে পরদিন রংপুরে নেওয়া হয়। প্রথমে একটি বেসরকারি কমিউনিটি মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসকরা হাম সন্দেহে রমেকে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা যায়, দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৩ মার্চ প্রথমবারের মতো রমেকে হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়। এখন পর্যন্ত মোট ৮০ জন শিশু ভর্তি হয়েছিল, যার মধ্যে ৫৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ২২ জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ৬ শিশু। রোগীদের চিকিৎসার জন্য শিশু ওয়ার্ডের পাশে ১০ শয্যার একটি হাম কর্নার চালু করা হয়, পরে রোগীর সংখ্যা বাড়ায় আরও একটি কর্নার খোলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App