×

রংপুর

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ পিএম

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে অধিক লাভের আশায় অবৈধভাবে ডিজেল মজুদ ও খোলাবাজারে চড়া দামে বিক্রির দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকালে ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারের ‘এনএস ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।

জানা গেছে, উপজেলার ইটাখোলা বাজারের এনএস ট্রেডার্সে অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন গোপন খবরে ওই দোকানে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুদ করা ২২০ লিটার ডিজেল পাওয়া যায় এবং মালিক হাতেনাতে ধরা পড়েন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি ও অবৈধভাবে মজুদের অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজার স্বাভাবিক রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App