×

রংপুর

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

ফাইল ছবি

দেশের প্রথম বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনক্ষম দুটি ইউনিটই বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এরফলে উত্তরাঞ্চলের ৮ জেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। কোথাও এক ঘন্টা পর পর আবার কোথাও ঘন্টার পর ঘন্টা লোডশেড চলছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জানা গেছে, বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিট রয়েছে। এরমধ্যে ১নং ও ২নং ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট এবং ৩নং ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ২নং ইউনিটটি সাড়প চার বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ২০২০ সালের নভেম্বর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ২নং ইউনিটটি বন্ধ হয়ে গেলেও তা মেরামতের কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, পিডিবি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সেই থেকে ১নং ও ৩নং ইউনিট চালু রেখে ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে দুটি ইউনিটে ২৬০-২৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।

জানা গেছে, গত বছরের অক্টোবর /২০২৫ থেকে ৩নং ইউনিটটি বন্ধ রয়েছে। বর্তমানে ৩ নং ইউনিটটির ওভারহলিং চলছে। সেই থেকে ১নং ইউনিটি খুড়িয়ে খুড়িয়ে চলছিল।  গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে কোল মিলে সমস্যা দেখা দিলে ১ নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরফলে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সুত্রমতে, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। পাঁচ বছরের চুক্তি মোতাবেক এ বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি অনুযায়ী উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলে অভিযোগ রয়েছে। জোড়াতালি দিয়ে মেরামত করায় বার বার ত্রুটি দেখা দিচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন হয় দুটি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প। যা ওই ইউনিটের জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে; কিন্তু ২০২২ সাল থেকে ৩নং ইউনিটের দুটির মধ্যে একটি পাম্প নষ্ট। যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে একটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে ৩নং ইউনিটের উৎপাদন কার্যক্রম চলে আসছিল। ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ক্রটি দেখা দিয়ে ইউনিটটি বন্ধ হয়ে যায়। একাধিকবার ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলেও তারা অজ্ঞাত কারণে তা আমলে নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার বিকেলে বলেন, কোল মিল মেরামত করে ১নং ইউনিটটি চালু করতে কমপক্ষে ৪/৫দিন সময় লাগবে। আর ৩ নং ইউনিটটি ওভারহলিং শেষে আগামী মাসের (মে ২০২৬) মাঝামাঝিতে উৎপাদনে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

আবাসিক হোটেলের বাথরুম থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার

আবাসিক হোটেলের বাথরুম থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার

দর্শকখরা কাটাতে চট্টগ্রামে টি-টোয়েন্টি টিকিটের দাম কমালো বিসিবি

দর্শকখরা কাটাতে চট্টগ্রামে টি-টোয়েন্টি টিকিটের দাম কমালো বিসিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App