×

রংপুর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

চালুর ১৫ ঘণ্টা পর আবারও উৎপাদন বন্ধ

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

চালুর ১৫ ঘণ্টা পর আবারও উৎপাদন বন্ধ

ফাইল ছবি

উৎপাদন শুরুর ১৫ ঘণ্টা পর আবারও বন্ধ হয়ে গেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১নং ইউনিটটির টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের একমাত্র সচল ১নং ইউনিটটি গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টা ১০ মিনিটে কোল মিলে সমস্যা দেখা দিয়ে বন্ধ হয়ে যায়। ৪৬ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টার দিকে ইউনিটটি উৎপাদনে ফিরে। আবারও তা বন্ধ হয়ে গেল। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App