×

রংপুর

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার-সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

তেল নিতে অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মাসুদ। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ (৫০) পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বিকেলে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App