×

রংপুর

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরেও হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) থেকে এপিবিএনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো বাড়তি সতর্কতার অংশ হিসেবে নজরদারি বৃদ্ধি করেছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক চিঠি না এলেও মৌখিক নির্দেশনার ভিত্তিতে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিমানবন্দর ও আশপাশের এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি পাওয়া যায়নি। তবুও নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ জোরদার করা হয়েছে। সাধারণ সময়েও বিমানবন্দর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে বর্তমানে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। আগমন ও বহির্গমন পয়েন্টে তল্লাশি কার্যক্রম কঠোর করা হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সংক্রান্ত গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App