×

রংপুর

ড্রেনেজ সমস্যা

পৌর সড়কে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

Icon

হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

পৌর সড়কে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

ছবি: ভোরের কাগজ

সামান্য বৃষ্টিতেই গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের প্রধান সড়কে জমে থাকছে হাঁটুসমান পানি। দীর্ঘদিন পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে এই অবস্থা দেখা দিয়েছে।

পৌর শহরের পল্লী বিদ্যুৎ অফিস ও করিম ফিলিং স্টেশন এলাকা থেকে মহিলা কলেজের সামনে পর্যন্ত প্রায় ২৫০ মিটার সড়কে পানি ও কাদা জমে থাকে। শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন নানা প্রয়োজনে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এতে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।

সড়কসংলগ্ন এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম, মহিলা ডিগ্রি কলেজ, টিএনটি অফিস, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। জমে থাকা নোংরা পানির দুর্গন্ধে পরিবেশও দূষিত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত বছর ড্রেনেজ ব্যবস্থা করা হলেও তা অপরিকল্পিত হওয়ায় কার্যকর হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। স্থানীয় বাসিন্দা রাজু মিয়া বলেন, “এটি শহরে ঢোকার প্রধান সড়ক হলেও কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। হাঁটু পানি আর কাদার মধ্যে দিয়েই চলাচল করতে হচ্ছে।”

এক ব্যবসায়ী বলেন, “পানি জমে থাকায় ক্রেতারা এ এলাকায় আসতে চান না। এতে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।” শিক্ষার্থী লাকী আক্তার জানায়, “প্রতিদিন কাদা-পানির কারণে জামাকাপড় নষ্ট হচ্ছে। অনেক সময় দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে।”

উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী খোকন রানা জানান, ড্রেনের কাজ এখনো সম্পন্ন হয়নি। সংযোগ ড্রেন নির্মাণ শেষ হলে পানি নদীতে নেমে যাবে। সড়কটি ড্রেনের চেয়ে নিচু হওয়ায় পানি জমে থাকে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ঈফফাত জাহান তুলি বলেন, তিনি ইতিমধ্যে স্থানটি পরিদর্শন করেছেন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App