×

রংপুর

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

Icon

​রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৩০ পিএম

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মেয়াদের পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ। 

শুক্রবার (৮ মে) বিকেলে আদিতমারী থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি নাজমুল হক । এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​থানা সূত্রে জানা গেছে, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি ও ক্যাসিনো-মাদকের মতো গুরুতর মামলার আসামিদের পাকড়াও করা হয়।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় মোয়াজ্জেম হোসেন, রহিজ উদ্দিন ও বকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচিত ক্যাসিনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে আশিক মিয়া ও আশরাফুল ইসলামকে। চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন আদম আলী। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি হিসেবে কৃষ্ণকান্ত, আব্দুল আজিজ, স্মৃতি বেগম, রুমি বেগম ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

​বিশেষ এই অভিযানে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার। এদের মধ্যে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি জয়গুন নেসাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত ১২ জনই আদিতমারী উপজেলার বিভিন্ন গ্রামের স্থায়ী বাসিন্দা।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে মুঠো ফোনে আলোচনা হলে তিনি ভোরের কাগজ সাংবাদিক কে জানান, গ্রেপ্তারকৃত ৭ জন ওয়ারেন্ট ভুক্ত ও ৫ জন মাদক, চুরি ও ক্যাসিনো মামলার আসামি, এর মধ্যে ৭ জন আদালতের পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। 

আদিতমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তারা এলাকায় অবস্থান করে, এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আদিতমারী থানার সুযোগ্য ​ওসি নাজমুল হক আরও বলেন, "শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। 

গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলেই পুলিশ পাহারায় লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App