×

রংপুর

জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে হত্যা

Icon

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:১৫ পিএম

জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে হত্যা

ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহ ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মন্ডলপাড়া গ্রামের শহিদুল ইসলাম দুলু (৭০) ও তাঁর ছেলে কাবিল (৩২)। কাবিল ছিলেন শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে। আর অভিযুক্ত সাকিব (১৮) ও সাদিকুল (৩০) দ্বিতীয় স্ত্রীর ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, শহিদুল ইসলামের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর দুই পরিবারকে সমানভাবে জমির অংশ বুঝিয়ে দেন তিনি। তবে কয়েক দিন ধরে ভুট্টাক্ষেতের ফসলেও সমান ভাগ দাবি করছিলেন দ্বিতীয় স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।

ওসি বলেন, মঙ্গলবার ভোরে ভুট্টাক্ষেতে এ নিয়ে বাবা ও সৎ ভাইয়ের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ও সাদিকুল লোহার রড দিয়ে শহিদুল ইসলাম ও কাবিলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App