হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:২১ পিএম
ছবি : সংগৃহীত
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির- ২০২৬ সালের রংপুর জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সাংবাদিক মো. সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রিপন শাহরিয়ার মনোনিত হয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেলে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস)-এর কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আয়েশা সিদ্দিকা , সহ সাধারণ মাসরিকুল হাসান সোহেল , সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম,দপ্তর ও মিডিয়া সম্পাদক আজমাইন ইসলাম , অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক পাশার সৌরভ, আইনি সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক নুরুজ্জামান মিয়া, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক মাহাবুর রহমান ,মহিলা বিষয়ক সম্পাদক মারুফা ইয়াসমিন মিরা, প্রোগ্রাম সম্পাদক নুরল হুদা শেখ শুভ , গবেষণা সম্পাদক মো. হাবিব, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জয় চন্দ্র মহন্ত এবং ডকুমেন্টেশন সম্পাদক রাতুল ইসলাম,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রশিদ, নাফিসা আক্তার।
সাধারণ সম্পাদক রিপন শাহরিয়ার বলেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে আমি মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করছি। মানুষের অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। একটি মানবিক, বৈষম্যহীন ও সচেতন সমাজ গঠনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
সভাপতি মো. সাজ্জাদুর রহমান বলেন, মানবাধিকার, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠায় আমরা সবসময় কাজ করে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজের অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে যদি আমরা সবাই সচেতন হই, সোচ্চার হই এবং সাহসের সঙ্গে প্রতিবাদ করি, তাহলে নতুন করে অন্যায় করার সাহস কেউ পাবে না। নীরবতা অন্যায়কে শক্তিশালী করে, আর প্রতিবাদ সত্য ও ন্যায়ের পথকে সুদৃঢ় করে।
