×

রংপুর

নওগাঁ

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:২৬ পিএম

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ছবি: ফাইল ফটো

নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারইল গ্রামের আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষিকাজ করতে যায়। কাজের একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে মাঠেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App