×

রংপুর

বড়পুকুরিয়ায় বিক্ষোভ

‘বোনাস না দেওয়া হলে কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না’

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৩০ পিএম

‘বোনাস না দেওয়া হলে কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না’

ছবি: ভোরের কাগজ

ঈদের আগেই ফেইস বোনাস না দেওয়া হলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে উত্তাল হয়ে উঠেছেন বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল থেকে খনি কম্পাউন্ডের আবাসিক গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

শ্রমিকদের অভিযোগ, ১৪০৬ নম্বর কোল ফেইসের কয়লা উত্তোলন শেষ হয়েছে গত জানুয়ারি মাসে। তবে ওই ফেইসের বোনাস এখনও পরিশোধ করা হয়নি।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিজার রহমান তপু, সভাপতি রায়হানুল ইসলাম এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম। এ সময় আরও কয়েকজন শ্রমিক নেতা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০১৫ সাল থেকে শ্রমিকরা নিয়মিত ফেইস বোনাস পেয়ে আসছেন। এবার বোনাস আটকে রাখায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, খনি কর্মকর্তাদের ফেইস বোনাস ইতোমধ্যে অনুমোদন হয়েছে, অথচ শ্রমিকদের বোনাস ঝুলিয়ে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের সঙ্গে একই সময় শ্রমিকদেরও বোনাস পাওয়ার কথা।

শ্রমিক নেতারা আরও জানান, আগামী শনিবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। ঈদুল আজহার আগেই বোনাস পরিশোধ না করলে প্রয়োজনে খনি গেটেই ঈদের জামাত আদায় করা হবে এবং পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে খনির জিএম (মাইনিং) খান মো. জাফর সাদিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, খনির ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করেছেন। কিছু জটিলতা তৈরি হলেও তা সমাধানের চেষ্টা চলছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে

স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে

ফিফার জন্মদিন এবং আবেগের খেলা ফুটবল

ফিফার জন্মদিন এবং আবেগের খেলা ফুটবল

রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবি

রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবি

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

উৎকণ্ঠায় পরিবার মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App