×

রংপুর

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

Icon

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

শিশু রামিসাকে নির্মম হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) বাদ জুমা বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ছাত্রশক্তি (এনসিপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি (এনসিপি) বালিয়াডাঙ্গী উপজেলার আহ্বায়ক জুনাইদ আল ফুয়াদ, সদস্য সচিব মো. আবু কাওসার চৌধুরী, মুখ্য সংগঠক ফরহাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন যুব শক্তি (এনসিপি) ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মো. রোমান বাদশা, সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং বালিয়াডাঙ্গী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সামাজিক সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয় মানববন্ধনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App