×

রংপুর

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০৬ পিএম

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী নিহত হন।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আহত অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।’

ওসি আরো বলেন, ‘নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App