×

রংপুর

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:২২ পিএম

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

ছবি : সংগৃহীত

পুকুরে গোসল করতে নেমে নীলফামারীর সৈয়দপুরে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফিদ রহমান কাব্য (১৬) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সে ডোমার উপজেলার চিকনমাটি এলাকার সেনাসদস্য হাবিবুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, কাব্য মাস্টারপাড়ায় একটি মেসে থেকে লেখাপড়া করত। ঘটনার দিন সাত বন্ধু মিলে কলেজ মাঠে ফুটবল খেলার পর পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি চলে যায়। ফেরার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে।

বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে পাশের একটি ভবনে কর্মরত নির্মাণশ্রমিকদের খবর দেয়। পরে শ্রমিকরা এসে কাব্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App