×

রংপুর

বাড়ির ভেতরে নারীর বিবস্ত্র মরদেহ

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:০৮ পিএম

বাড়ির ভেতরে নারীর বিবস্ত্র মরদেহ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রাম থেকে স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্বপ্না বেগম বালাটারী এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে। স্থানীয়দের ধারণা, তাঁকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্বপ্না বেগমের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘদিন ঢাকায় থাকার পর চার দিন আগে তিনি এলাকায় ফিরে আসেন। এরপর বাবার বাড়ির পাশে তাঁর ভগ্নিপতির ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, বাড়িটির চারদিকে উঁচু প্রাচীর রয়েছে এবং ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন স্বপ্না বেগম। রোববার সকালে তাঁর কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে গেট খোলা অবস্থায় বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা স্বপ্না বেগমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App