×

রংপুর

পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে-মেয়ে। তারা মা আছিয়া খাতুনের সাথে থাকত। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

চেয়ারম্যান জানান, আসিফ ও সাথী মায়ের কাছে থাকত। আছিয়া একজন শ্রমিক, কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।

একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে পুকুরের পানি থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

‘একদিন শাকিবকে লাঞ্ছিত করেছি, আজ সে নিজের উচ্চতায় প্রতিশোধ নিচ্ছে’

‘একদিন শাকিবকে লাঞ্ছিত করেছি, আজ সে নিজের উচ্চতায় প্রতিশোধ নিচ্ছে’

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তিন দশকেও যার বিকল্প নেই!

এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তিন দশকেও যার বিকল্প নেই!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App