×

রংপুর

ধরলার স্রোতে তলিয়ে গেল দুই কিশোর, ডুবুরি দলের বিলম্বে ক্ষোভ

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

ধরলার স্রোতে তলিয়ে গেল দুই কিশোর, ডুবুরি দলের বিলম্বে ক্ষোভ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর ভাই নিখোঁজ হয়েছে। রোববার (৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাই হলো সাব্বির আহমেদ (১৬) ও শাওন আহমেদ (১৪)। তারা লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং শাওন আহমেদ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাইয়ের আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে তীব্র গরমের কারণে দুই ভাই বাড়ির পাশের মোগলহাট জিরো পয়েন্ট সংলগ্ন ধরলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর স্রোতে তারা গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন। তবে নদীর গভীরতা ও প্রবল স্রোতের কারণে সাধারণ মানুষের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলেও দীর্ঘ সময় পরও ডুবুরি দল ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নিখোঁজ কিশোরদের স্বজনরা অভিযোগ করেন, দ্রুত ডুবুরি দল পৌঁছালে উদ্ধারকাজ আরও কার্যকর হতে পারত। তাদের আহাজারিতে নদীপাড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা দ্রুত উদ্ধার অভিযান জোরদারের দাবি জানান।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। স্থানীয় নৌকার সাহায্যে তল্লাশি কার্যক্রমও চলছিল।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ভোরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে। ড়ুবুরী দল এসেছে, তাঁরা তাদের সাধ্য মতো কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App