×

রংপুর

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে লাদেন (১৪) নামে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত লাদেন বালাটারী এলাকার আশরাফ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে বালাটারী এলাকার লাদেনের সঙ্গে পাশের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকি (১৮)-এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধের জেরে রকি ধারালো অস্ত্র দিয়ে লাদেনের ওপর হামলা চালায়। এতে লাদেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে লাদেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দাসপাড়া এলাকায় অভিযুক্তদের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনায় আদিতমারী থানায় হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App