×

রংপুর

নীলফামারীতে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

নীলফামারীতে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর বিশেষ অভিযানে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানকারী দল।

গ্রেপ্তারকৃত আসামি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন মৃত আব্দুল জলিলের ছেলে আতাউর রহমান (৩৫)। তিনি নীলফামারী জেলা শহরের ডাকবাংলো সড়ক এলাকায় বসবাস করতেন। চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। ১১ জুন (বৃহস্পতিবার) রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১২ জুন) র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামি চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত হওয়ায় র‍্যাবের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক ডিভাইসের সহায়তায় তাকে রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাবের সূত্র বলছে, 'বাংলাদেশ আমার অহংকার' এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, রাহাজানি, চেক জালিয়াতিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনায় র‍্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App