×

রংপুর

গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস পাচার, আটক ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:২০ পিএম

গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস পাচার, আটক ৬

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি পরিত্যক্ত রাইস মিলে গোপনে ছয়টি ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় জালিয়াতি চক্রের ছয় সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান।

স্থানীয়রা জানান, সকালে মোংলা বন্দরের মৃত ফজলু মাস্টারের ছেলে খাইরুল ইসলাম গোপনে ছয়টি ঘোড়া জবাই করেন। এসব মাংস গরুর মাংসের সঙ্গে মিশিয়ে পাচারের চেষ্টা করছিলেন তিনি। টের পেয়ে স্থানীয়রা জড়িতদের আটক করে পুলিশে খবর দেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, ‘ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হলে পরিস্থিতি উত্তেজিত দেখা যায়। পরে পরিস্থিতি শান্ত করে ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।’

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App