×

রংপুর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর)

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:২১ পিএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

ছবি : ভোরের কাগজ

দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ১ নম্বর ইউনিট থেকে বর্তমানে প্রায় ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। অন্যদিকে তৃতীয় ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা ধীরে ধীরে ২০০ মেগাওয়াটেরও বেশি উৎপাদনে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, তৃতীয় ইউনিট পুনরায় চালু হওয়ায় বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আগে ১ নম্বর ইউনিট থেকে ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

জানা গেছে, ২০১৭ সালে স্থাপিত তৃতীয় ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর ২০২৫ সালের ১ নভেম্বর বন্ধ হয়ে যায়। প্রায় ৫২ কোটি টাকায় জেনারেল ওভারহলিং করে গত ২০ মে ইউনিটটি পুনরায় চালু করা হলেও উৎপাদন শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় আবারও বিকল হয়ে পড়ে। ফলে ২৫ মে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নানা জটিলতা কাটিয়ে অবশেষে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App