×

রংপুর

নীলফামারীতে চাঞ্চল্যকর মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

নীলফামারীতে চাঞ্চল্যকর মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার চাঞ্চল্যকর এ ঘটনায় ওই বৃদ্ধার পলাতক বড় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়েল ইসলাম (৪০) উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিন ও মৃত মারুফা বেগম দম্পতির বড় ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় তাকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জানা যায়, বৃদ্ধা মারুফাসহ তাঁর বড় ছেলে জুয়েল ইসলাম গ্রামের বাড়িতে বসবাস করতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের পরে ছুটিতে গত ৩ জুন লাভিন ঢাকা থেকে বাড়িতে এসে তার মাকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে বড় ভাইয়ের ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পান।

পরে স্থানীয়রাসহ কিশোরগঞ্জ থানা পুলিশ এসে হত্যার আলামত দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের লাশ ওই দিন রাত ১২টা ১০ মিনিটে উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে লাভিন থানায় তাঁর পলাতক বড় ভাই জুয়েল ইসলামের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাকে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে গ্রেপ্তারকৃত জুয়েল ইসলামকে আদালতের মাধ্যমে জবানবন্দি গ্রহণের পর জেলা কারাগারে প্রেরণের অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App