×

রংপুর

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের নিহত

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের নিহত

Icon

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের নিহত

ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক শিশু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারসংলগ্ন মমো জুট মিলের সামনে গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইবাড়ি থেকে গঙ্গাচড়ার দিকে আসা ঢাকা মেট্রো-ট-১৮-১৯৫৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর শুকাতে দেওয়া ধানের খড়ের কারণে মোটরসাইকেলের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রশান্ত চন্দ্র সরকার (৪০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র সরকারকে (৭০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা প্রশান্তের ছেলে বন্ধন চন্দ্র সরকার (৭) গুরুতর আহত হয়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নিহত প্রশান্ত চন্দ্র সরকার ও নির্মল চন্দ্র সরকার গঙ্গাচড়া উপজেলার পশ্চিম মান্দ্রাইন এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App