×

রংপুর

ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৫০ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে

ছবি : সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর বন্যা ও ভাঙনকবলিত দেড় সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন।এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। নদী খনন,বাঁধ নির্মাণ সহ বেকারদের কর্মসংস্থানের সুযোগ করা হবে।’

এ সময় নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারকে গবাদি পশু দেন মন্ত্রী।

এর আগে সকালে তিনি মোগলহাট ইউনিয়নের ধরলা নদীভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এবং ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

গুম দিবস সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App